চুপচাপ টুপটাপ

চুপচাপ টুপটাপ

By তৃধা আনিকা

Publisher: অন্যধারা

Language: Bengali

Format: Unknown

Pages: 376

ISBN: N/A

৳560.00

৳392.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock

আজ শুটিং থেকে ফিরে বেশ ক্লান্ত ছিল অলকানন্দা৷ সন্ধ্যায় একটু শুয়েছিল, সেই আশ্চর্য স্বপ্নটা আবার দেখল। তবে এবারে অন্যরকম। ফুটফুটে দুটো ছেলে এসে তাকে ডাকছে। বলছে,

—মা আমরা তোমার কাছে থাকতে এসেছি!

অলকা বলল,

—সত্যিই তোমরা থাকবে আমার কাছে?

ছেলেদুটো হ্যাঁ বোধক মাথা নাড়লো।

—মা আমরা তোমার জন্য উপহার নিয়ে এসেছি।

—কী উপহার?

—আমরা তো খুব দুষ্ট। তুমি তো আমাদের একা একা সামলাতে পারবে না, তাই বাবাকেও সঙ্গে নিয়ে এসেছি। বাবা’ই তোমার উপহার।

—কোথায় তোমাদের বাবা?

—বাবা এখন ময়ূরের পিঠে ঘুমুচ্ছে।

—ময়ূরের পিঠে ঘুমুচ্ছে?

—আমরা ময়ূর পাখায় করে এসেছি তো। কাল সারারাত বাবা ঘুমোননি। আমাদের বললেন, তোমরা তোমাদের মায়ের কাছে যাও! আমি একটু ঘুমিয়ে নিই। এতদিন আমাদের একা একা সামলে বাবা খুব ক্লান্ত কিনা! মা বাবাকে কি তুমি একটু দেখবে? বাইরে খুব ঠান্ডা তো, বাবার খুব শীত করছে।

—আমি এক্ষুণি তোমাদের বাবাকে ভেতরে আসতে বলছি।

অলকা যেই না বাইরে বেরোলো ছেলেদুটোর বাবাকে ডাকতে, অমনি তার ঘুম ভেঙে গেল, তারপর সারারাতে আর দুচোখের পাতা এক হলো না তার.…

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books