বিরহ শ্রাবণ
By সারা মেহেক
Publisher: গ্রন্থরাজ্য
Language: Bengali
Format: Unknown
Pages: 190
ISBN: N/A
৳280.00
30% OFFIn Stock (15 available)
ভালোবাসা অনুভূতিটি আপেক্ষিক। কারোর কাছে এ ভালোবাসা পুষ্পরূপে জীবনকে পরিপূর্ণতা দেয়, আবার কারোর কাছে এ ভালোবাসা পুষ্পের সেই যন্ত্রণাদায়ক কাঁটার ন্যায় জীবনকে বিরহে ডুবিয়ে দেয়। বিরহ ও ভালোবাসা বোধহয় একে অপরের পরিপূরক। তাই তো এ জীবনের পরিপূর্ণতা কখনও ভালোবাসা নামক অনুভূতির মাধ্যমে আসে নাহয় সারাজীবন বিরহ নামক দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে কাটিয়ে দিতে হয়। এমনই কিছু ঘটনা পরিক্রমা নিয়ে তৈরী হয়েছে প্রোজ্জ্বল, চন্দ্রিমা ও অভ্রের জীবনচক্র। তাদের তিনজনের জীবনেই পালাক্রমে ভালোবাসা আসে, বিরহ আসে। কেউ একে মানিয়ে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেয়। আবার কেউ একে আশ্রয় করে অনুভূতির স্মৃতিচারণ করে৷ কিছু ঘটনার মাধ্যমে তাদের তিনজনের জীবনের মোড় পাল্টে যায়। সম্পর্কের ব্যাখা বদলে যায়৷ একই সময়ে কেউ বিরহের আগুনে পুড়তে থাকে, আবার কেউ ভালোবাসার কোমল অনুভূতিতে নতুন শব্দ বুনে৷ এ বিরহ ভালোবাসাকে কেন্দ্র করেই তাই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন - প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। আবার কাজী নজরুল ইসলাম লিখেছেন-
মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে।
No reviews yet. Be the first to review this book!