বাব এ দেহার
Publisher: নৈঃশব্দ্য প্রকাশনী
Language: N/A
Format: Unknown
Pages: N/A
ISBN: N/A
৳500.00
60% OFFIn Stock (99999 available)
ভেতরে ঢোকো—ঘোর অন্ধকারের মাঝে হলুদ বাল্বের আলোয় পথ করে যদি বাড়ির অন্তঃস্থলে পৌঁছাও, দেখবে—কাঠের এই বাড়িটি যেন এক জটিল গোলকধাঁধা। চারদিকে শুধু পথ আর পথ। আঙিনার এক পাশে ছাদের দিকে ওঠা সিঁড়ির কাছেই নিচের দিকে নেমে যাওয়া আরেকটি দরজা। মনে হয় এটি তলঘরে যাওয়ার পথ।
মাথা নিচু করে তাকিয়ে দেখো—তলায় নামার সিঁড়ি রয়েছে। শ্বাস আটকে প্রতিটি ধাপ নামলে, শেষ ধাপটিতে দাঁড়িয়ে যে দৃশ্য দেখা যায়, তা একদম শ্বাসরুদ্ধ করে দেয়। উপরের বাড়ির প্রায় সমান বিস্তৃত একটি বিশাল তলঘর (বেজমেন্ট)। এক কোণে এলোমেলো কাঠ–কবাড়। অন্য কোণগুলো ফাঁকা।
আর যদি চোখ ঘুরিয়ে আরেক পাশে তাকাও—এক মুহূর্তের জন্য নিশ্চল হয়ে যাবে মন। তলঘরের মাঝখানে পাঁচটি চেয়ার। আর সেই পাঁচ চেয়ারে বসে আছে পাঁচজন মানুষ,, জীবিত মানুষ,, পাঁচজন।
কারা এরা? কিভাবে পৌঁছালো এই ভুগর্ভস্থ কক্ষে?কে নিয়ে এলো তাদের? তাদের সাথে বাব–এ–দেহারের সম্পর্ক কি?! বাব–এ–দেহার আসলে কি?!
No reviews yet. Be the first to review this book!