রৌদ্রভেলা (এক্সক্লুসিভ এডিশন)

রৌদ্রভেলা (এক্সক্লুসিভ এডিশন)

By ইসরাত জাহান দ্যুতি

Publisher: নয়া উদ্যোগ

Language: Bengali

Format: Unknown

Pages: 380

ISBN: N/A

৳750.00

৳525.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock (20 available)

পিয়াইন নদীর প্রায় পাশেই রেজাদের নিজস্ব বাঁশ বাগান আছে৷ সেখানে তারা দু ভাই মিলে সৌখিন ধাচের কাঠের ঘর বানিয়েছে একটা। ঘরের চালের ছাউনিতে দেওয়া টালি। সাথেই ছোট্ট একটা বারান্দা। সেই বারান্দাতে বসে অদূরে বয়ে চলা পিয়াইন নদীর তীর আর তীরে ভিড়ানো নৌকাগুলো দেখা যায়।


শুনশান বাঁশ বাগানে প্রবেশের পর ঘরটা দেখে কেউ মুগ্ধ না হয়ে পারল না। বারান্দার ছাউনির নিচে ঝুলছে সৌখিন ধাচের হারিকেন লাইট৷ হারিকেনের কাচের ভেতর স্ট্রিং লাইটের আলোয় ঘরটাকে আরও মোহনীয় লাগছে সবার কাছে। নাওফিল চারপাশের পরিবেশ আর ঘরটা দেখে বলল, "রেজা বরাবরই নেচার লাভার ছিল।"


"হ্যাঁ, ভাই এই ঘর বানানোর সময় আরও খরচা করতে চাইছিল। কিন্তু আব্বা করতে দেয় নাই, বন্যার কালে ভাঙনের কথা ভেবে।" জুয়েল বলল বেশ শুদ্ধ করেই।

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books