এমনই শ্রাবণ ছিল সেদিন
Publisher: বর্ষাদুপুর
Language: Bengali
Format: Unknown
Pages: 502
ISBN: N/A
৳560.00
30% OFFIn Stock (99999 available)
ঘোলাটে মেঘের বিকালটা মরে সন্ধ্যার আঁধার জমেছে। আঁধারের ফাঁক গলে ভিজে যাচ্ছে রূপের নগরী পানতুমাই। পাহাড়ের গা বেঁয়ে শুভ্র জলরাশি দেখে মনে হচ্ছে যেন বিছিয়ে রাখা হয়েছে সাদা শাড়ি৷ আর সেই সাদা শাড়ির পাড়ের নিঁখুত নকশা হরিদ্বর্ণ সুতার তৈরি। কখনো দু'এক পশলা বৃষ্টি, আবার মাঝে মাঝে দমকা হাওয়া। নদীর পাড়ের খোলা প্রান্তর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সেই অশান্ত হাওয়া। চঞ্চল মন আনমনা হয়ে উঠেছে খেয়ামের। পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ঝর্ণার অপরূপ সুধা নিতে সে মত্ত। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য তার আগে কখনো দেখা হয়নি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতার নিচ থেকে বেরিয়ে পড়েছে সে। গোলগাল স্নিগ্ধ মুখখানায় বিন্দু বিন্দু জলে সিক্ত তার। হাওয়ার তোড়ে মাথা থেকে ওড়ানার আঁচল পড়ে আলগা খোঁপা হঠাৎ খুলে গেল। এ সুযোগে তার ওই দীর্ঘ, রেশম কালো চুলগুলো মুক্ত হয়ে উড়তে থাকল অবাধ্য ভঙ্গিতে।
No reviews yet. Be the first to review this book!