সমাপনে হৃদয়বন্দনা

সমাপনে হৃদয়বন্দনা

By তামান্না ইসলাম শিমলা

Publisher: গ্রন্থরাজ্য

Language: bangla

Format: Unknown

Pages: N/A

ISBN: N/A

৳500.00

৳335.00

33% OFF
(0.0)
0 reviews

In Stock

"এবার বোধহয় বাড়িটা রাঙাতে হবে। গোছানোর কাজটা করে নিতে পারবে তো, চন্দ্রবাসিনী?"

রূপ জমে গেল। শিরদাঁড়া বেয়ে একমুঠো শীতল হাওয়া ছুঁয়ে গেল। অন্তিক ভাইয়ের কথার মানেটা তার বুঝতে বাকি নেই। ব্যাকুল হৃদয় খানা অস্থির হয়ে উঠল মুহূর্তেই। তন্মধ্যে শার্টের পকেট থেকে একজোড়া নুপুর বের করলেন তিনি। অন্তিক ভাইয়ের দৃষ্টি রূপের পায়ের দিকে। হাত বাড়িয়ে নুপুর দুটো পরিয়ে দিলেন রূপের পায়ে। রূপও তাকিয়ে রইল সেদিকে একরাশ বিস্ময় নিয়ে। ফ্যাল ফ্যাল নয়নে চোখ তুলে অন্তিক ভাইয়ের দিকে তাকাতেই চোখে চোখ পড়ল দুজনার। অন্তিক ভাই অধর বাঁকালেন। আলতার শিশির ঢাকনা লাগাতে লাগাতে বললেন, “শোনো মেয়ে, প্রেম ট্রেম আমি করতে পারব না। খরচা দেখেছ? বেকার মানুষদের জন্য প্রেম ট্রেম মানায় না।”

রূপ ফটাফট জবাব দিল, “তবে বিয়ে করে নিন। প্রেম না-হয় বিয়ের পরেই হবে।”

অন্তিক ভাই হো হো করে হেসে উঠলেন। নিজের এলোমেলো চুলে হাত বুলিয়ে বললেন, “সংসার করার খুব তাড়া দেখছি।”

রূপ লজ্জা মিশ্রিত হাসল। তবে চোখ সরালো না। সেভাবে থেকেই বলল, “শুধু আপনার সাথে।”

“আমি বড্ড অগোছালো, চন্দ্রবাসিনী।”

“আমি গুছিয়ে নেব।”

“আমি বড্ড বেপরোয়া।”

“আমিও হবো।”

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books