যমদূত
Publisher: স্বরবিন্দু প্রকাশন
Language: বাংলা
Format: Unknown
Pages: 80
ISBN: N/A
৳175.00
30% OFFIn Stock
ধোলাইখালের অন্ধকার গলি আর মরচে ধরা লোহার স্তূপের মাঝে মিশে থাকা এক জ্যান্ত লাশ, সাবেক এনএসআই এজেন্ট oz রুশাদ। আগুনে পুড়ে ছাই হওয়া স্ত্রী আর পাঁচ বছরের মেয়েকে হারানোর স্মৃতি যখন তাকে প্রতিমুহূর্তে তিলে তিলে খাচ্ছে, তখন নিও রিও ভি-১ নামক ড্রাগের নেশাই হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়।
কিন্তু এক রহস্যময় মিশন রুশাদকে আবার টেনে আনে বারুদ আর রক্তের খেলায়। ঢালিউড সুপারস্টার সুবর্ণ চৌধুরীর অপহৃত মেয়েকে উদ্ধার করতে গিয়ে সে মুখোমুখি হয় এক দুর্ধর্ষ ড্রাগ মাফিয়ার, যার সাথে জড়িয়ে আছে রুশাদের নিজের পরিবারের খুনের রহস্য। শরীরে নতুন ড্রাগের প্রভাব আর মনে প্রতিশোধের নেশা নিয়ে রুশাদ কি পারবে তার হারিয়ে যাওয়া অতীতকে ফিরে পেতে? নাকি নিজেকে যমদৃত হিসেবে গড়তে গিয়ে সে নিজেই বিলীন হয়ে যাবে অন্ধকারের গহ্বরে? যমদূত একটি অ্যাকশন প্যাকড থ্রিলার গল্প, যেখানে অসহনীয় মাত্রার সহিংসতা এবং অপ্রত্যাশিত মোড় একাকার হয়ে থ্রিলার পাঠকদের তুষ্ট করে তুলবে।
No reviews yet. Be the first to review this book!