রেমেডি
By মীরা রায়াদ
Publisher: নৈঃশব্দ্য প্রকাশনী
Language: বাংলা
Format: Unknown
Pages: 280
ISBN: N/A
৳380.00
32% OFFIn Stock
ঝুমকে জুতা হাতে নিতে দেখে শাইয়ান এগিয়ে এসে ঝুমের হাত থেকে জুতাটা নিজের হাতে নিয়ে চোখের ইশারায় বলল,
"যান।"
ঝুমের তখন নিজেকে বিশেষ কেউ মনে হচ্ছিল। কেউ যে তার এতটা যত্ন নিচ্ছে তার বিশ্বাস হয় না। বুকের ভিতর খুশির ফোয়ারা বয়ে বেড়াচ্ছে। চোখে-মুখে অন্যরকম দ্যুতি ছড়িয়ে পড়ল মুহূর্তে। একহাতে শাড়ির আঁচল আর অন্য হাতে কুচি সামলে সে ছুট লাগালো সমুদ্রের দিকে। শাইয়ান নিজেও প্যান্টের নিচের অংশ কিছুটা তুলে নিজের জুতাটা পাশে বালিতে রেখে একহাতে ঝুমের জুতা নিয়ে ঝুমের আশেপাশে দাঁড়িয়ে ঝুমকে দেখতে থাকল। তার দেখা সেই চুপচাপ গুমরে মরা মেয়েটা আর নেই। এখন ঝুম নিজের মাঝে লুকানো চঞ্চলতা দেখায়। শাইয়ানকে রাগ দেখায়। ঝুমের মাঝে যে পরিবর্তন এসেছে তা কি মেয়েটা বুঝতে পারছে? মেয়েটার গাঢ় কমলা রঙের শাড়িটির নিচের অংশ ভিজে একাকার। আবেগে উৎফুল্ল ঝুম দিকবিদিক ভুলে ছুটে চলছে।
No reviews yet. Be the first to review this book!
Related Books
শিকদার সাহেবের দিনলিপি
Unknown Author