সুখময় যন্ত্রনা তুমি
By নীলা রহমান
Publisher: গ্রন্থরাজ্য
Language: Bangali
Format: Unknown
Pages: 350
ISBN: N/A
৳490.00
30% OFFIn Stock
দশ বছরের ছোট্ট সাদাফ যখন সদ্যজাত নূরকে কোলে তুলে নিয়েছিল, তখন থেকেই শুরু এক অদ্ভুত মায়ার। পরিবারের সবার হাসিমুখের প্রশ্রয়ে সেদিন যে অধিকার সাদাফ আদায় করে নিয়েছিল, সময়ের সাথে সাথে তা এক তীব্র 'অবসেশনে' রূপ নেবে—তা কেউ ভাবেনি।
শৈশবের সেই কোমল আবদার বড় হতে হতে হয়ে ওঠে এক দমবন্ধ করা অধিকারবোধ। নূরের হাসিতে কারো ভাগ বসানো কিংবা তার দিকে কারো তাকানোটাও সাদাফের কাছে হয়ে ওঠে অসহ্য। ভালোবাসার এই অতি-আবেগ যখন উন্মাদনায় রূপ নেয়, তখন পরিবার বাধ্য হয়ে তাদের মাঝে গড়ে দেয় বিচ্ছেদের দেয়াল। সাদাফকে পাঠিয়ে দেওয়া হয় যোজন যোজন দূরে।
দূরত্ব কি পারবে সেই আজন্ম লালিত টান মুছে দিতে?
নূরের স্মৃতি কি সময়ের ধুলোয় হারিয়ে যাবে, নাকি এই বিচ্ছেদ সাদাফের হৃদয়ে জন্ম দেবে এক দীর্ঘস্থায়ী দহন? ভালোবাসা যখন একইসাথে মুক্তি আর বন্দিত্বের নাম, তখন শুরু হয় এক 'সুখময় যন্ত্রণা'
No reviews yet. Be the first to review this book!