এক মুঠো কাঁচের চুড়ি

এক মুঠো কাঁচের চুড়ি

By ফাবিহা বুশরা নিমু

Publisher: নয়া উদ্যোগ

Language: Bengali

Format: Unknown

Pages: 290

ISBN: N/A

৳580.00

৳406.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock

বসন্তের আগমন প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে। শিমুল গাছে বসে কোকিল ডাকছে। তানহা মুগ্ধ হয়ে ফুল দেখছে আর ইফাদ দেখছে তার তানহাকে। তারা প্রাণ ভরে এই প্রকৃতিতে শ্বাস নিতে পারছে। শীতল বাতাস এসে তাদের শরীরকে আলিঙ্গন করে যাচ্ছে। যে বাতাসে নেই লাশের গন্ধ। সেখানে নেই আতঙ্ক। যেখানে নেই রক্তের দাগ। সেটাই তো মাধবপুরের আসল বিচিত্র। মাধবপুর আজ কলঙ্ক মুক্ত। যে অভিশাপ কয়েকবছর আগে মাধবপুরকে মরুভূমি বানিয়ে দিয়েছিল। সেই আতঙ্ক আজ মাধবপুরের আনন্দ।

চাঁদেরও কলঙ্ক আছে তাই বলে কী সে আলো দেওয়া ছেড়ে দিয়েছে? তবে মাধবপুর বাসী কেন তার অতীতের কলঙ্কের জন্য চুড়ি পড়া ছেড়ে দেবে? চাঁদ যেমন কলঙ্ক নিয়ে তার সৌন্দর্য ধরণীতে ছড়িয়ে দেয়। মাধবপুরের কন্যারাও কলঙ্ককে উপেক্ষা করে চুড়ি পড়ে তার হাতের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। ভালোবাসা হোক ভালো থাকার। ভালোবাসাও যেন প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে। ভালোবাসার সুপ্ত অনুভূতি মনকে ব্যাকুল করে তুলছে। ভালোবাসি ভালোবাসি ছন্দ তুলে তারা ভালোবাসাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়েছে। নতুন ছন্দে মেতে উঠেছে জীবন ভালোবাসা রয়ে যাবে আজীবন।

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books