এই অবেলায়

এই অবেলায়

By আফিফা পারভীন

Publisher: ছাপাখানা প্রকাশনী

Language: N/A

Format: Unknown

Pages: N/A

ISBN: N/A

৳375.00

৳262.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock

বৃষ্টির দিনে জানালার পাশে বসে বই পড়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম সুন্দর। আজকের এই বৃষ্টিমুখর সময়ে হাতে তুলে নিয়েছিলাম আফিফা পারভিন আপুর “এই অবেলায়”। 

সমকালীন জনরার এই বইটি শুধুই প্রেমের গল্প নয়, বরং জীবনের গল্প। এখানে আছে স্বপ্ন, ত্যাগ, ভাঙা মন, উপলব্ধি আর আপনজনদের গুরুত্ব বুঝে ওঠার গল্প।

এই বইয়ের সবচেয়ে ভালো লাগার চরিত্র ছিল ফাতিমা। পরিপূর্ণ বয়স হওয়ার আগেই তার বাবা তাকে বিয়ে দিতে চায়। ফাতিমার বাবার মানসিকতার সাথে আমাদের গ্রাম্য সমাজের কিছু মানুষের মন মানসিকতার  মিল খুঁজে পাওয়া যায়। একটু বাস্তবধর্মী হওয়ায় প্রথমদিকে আমার আগ্রহ আরো বেড়ে যায়। বাবা-মায়ের বাধ্য সন্তান হওয়ায় নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সে পাত্রপক্ষের সামনে বসে। কিন্তু জীবনের এক পর্যায়ে ভেঙে পড়েও ফিনিক্স পাখির মতো আবার নিজেকে গুছিয়ে নেওয়া ফাতিমাকে আমার ভীষণ ভালো লেগেছে।

কল্লোল ইসলাম চরিত্রটাও খুব বাস্তব লেগেছে। নিজের স্বপ্ন পূরণের জন্য সে অনেকটা স্বার্থপর হয়ে গিয়েছিল। নিজের ইচ্ছাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল। তবে সবকিছুই পরিস্থিতির কারণে ঘটেছিল বলেই তাকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। জীবনের একটা সময় এসে সে একাকিত্বের বিষাদ আর আপনজনদের গুরুত্ব উপলব্ধি করতে পারে। আর এই উপলব্ধির পেছনে “অতসী” চরিত্রটির ভূমিকা ছিল সবচেয়ে বেশি।

এছাড়া ফাতিমার ভাই-ভাবির সম্পর্কটাও ভীষণ ভালো লেগেছে। ফাতিমার জীবনে তাদের অবদান সত্যিই সুন্দর ছিল। কিছু কিছু সম্পর্ক আসলেই আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হয়ে আসে। 

পুরো উপন্যাস জুড়ে একটা বিষয় খুব গভীরভাবে অনুভব করেছি— আমরা যাদের খুব ভালোবাসি, যাদের জন্য নিজের জীবনের অনেকটা উৎসর্গ করে দিই, কখনো কখনো তারাই আমাদের সবচেয়ে সহজে ভুলে যায়। 

সবশেষে বলবো, “এই অবেলায়” বইটি এই বৃষ্টিভেজা দিনে আমাকে সত্যিই খুব মুগ্ধ করেছে। এই নিয়ে লেখিকার ২/৩ টি বইয়ের লেখনীর প্রেমে পড়ে গেছি। এখন বাকি বইগুলো পড়ার লোভ আর সামলাতে পারছি না। 🥹🤍

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books