পরব প্রিয়ার বেণী বাঁধন
Publisher: শিখা প্রকাশনী
Language: N/A
Format: Unknown
Pages: N/A
ISBN: N/A
৳224.00
30% OFFIn Stock
ডাইনিং টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে গিলতে লাগলো মায়া।হুট করে নাকে সেই পুরুষালি সুগন্ধ এসে ভর করলো।মস্তিস্কের নিউরন গুলো যেন সজাগ হয়ে উঠলো।পানি মুখের ভেতর নিয়ে আস্তে করে গ্লাসটা নামিয়ে রাখলো মায়া।দিহান একটু আগের ন্যায় ফিসফিস করে বলল,
"বারান্দায় এসো।আস্তে করে পা ফেলবে।"
দিহানের বাক্যটি যেন প্রিয় বিষের কাজ করলো মায়ার জন্য।যন্ত্র মানবীর হয়ে হেঁটে যাচ্ছে গায়ক সাহেবের পিছন পিছন।রুমে এখনও লাইট জ্বলছে।মায়া বারান্দায় প্রবেশ করতে সুইচ টিপে অফ করে দিলো দিহান।কেঁপে উঠলো মেয়েটা।আচ্ছা সে এখানে কেন এলো?দিহান তো তারুণ্যপ্রাপ্ত এক পুরুষ।ভুল কিছু হয়ে গেলে?মায়া যেচে কেন কলংক গায়ে মাখছে?এসব প্রশ্ন যেন নিছক কর্পূর।জবাব খুঁজতে গেলে সমীরণে মিলিয়ে যাচ্ছে।
দিহান মায়াকে অতিক্রম করে সামনে দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়লো।ছেলেটার পরনে শুধু কালো শার্ট।ভারী কোনো জ্যাকেট নেই।এদিকে শীত এখনও যন্ত্রণা দিয়ে যাচ্ছে।মৃদু আলো থাকায় মায়া বুঝতে পারলো ছেলেটা তার পানে দৃষ্টি রেখেছে।অস্বস্তি এবং ভয় নিয়ে মায়াও বসে পড়লো নিচে।বেশ কিছু সময় নিরবে কেঁটে গেলো।দুজন মনে মনে কথা সাজিয়ে নিচ্ছে।
"মায়া।"
ছোট্ট করে মায়া হুম শব্দটি উচ্চারণ করলো।দিহান উষ্ণ শ্বাস ফেলে বলল,
"কী হলো আমার বলো তো?একদম কিছু ভালো লাগেনা।সব তুচ্ছ ঠাহর হয় ইদানীং।"
দিহানের কণ্ঠে কিছু একটা ছিল।যা মায়াকে ভাবনায় ফেলে দিলো।ব্যক্তিটা এভাবে কথা বলছে কেন?
"আপনার ঠান্ডা লেগেছে?"
"কেন এমনটা মনে হলো কুহকিনী?"
"কথাগুলো কেমন যেন জড়ানো।"
"তুমি বুঝবেনা।হঠাৎ আমি কেন এখানে এলাম বলো তো?না এলেও চলতো।মা যখন বলল তুমি আজ এখানে থাকবে তখন দূর থেকে ছুটে এসেছি।"
"কেন এলেন?"
দিহান মৃদু শব্দ করে হেসে উঠলো।অন্ধকারে লোকটাকে দেখে কেমন করে উঠলো মায়ার ছোট্ট অন্তঃকরণ।
"জানিনা কেন এলাম।কিন্তু খুব আসতে মন চেয়েছিল।জানো এইতো দুদিন আগে ইংল্যান্ড থেকে ফিরেছি।ঘুমাতে পারছিনা একটুও।বারবার মনে হচ্ছে এখানে কিছু একটা রেখে গিয়েছি।সেটা ফেরত না নিলে কীভাবে চলবে?আমার ভীষণ বিশ্রামের প্রয়োজন কুহকিনী।তোমার এমন লাগেনা?"
"আপনার কণ্ঠে প্রচুর ঘুম মিশে আছে।আমি আসছি।"
"যেও না।থাকো কিছু সময় আমার পাশে অন্তত দুঃখ হয়ে থাকো।"
মায়া উঠতে গিয়ে বসে পড়লো।উত্তর দিক থেকে শীতল সমীরণ এসে দুজনের গা স্পর্শ করলো।আকাশে জ্বলতে থাকা চাঁদকে ঢেকে দিলো এক ফালি ধূসর মেঘ।চারিধারে যতোখানি আলো ছিল তা নুইয়ে পড়া কচি লতার ন্যায় নিভে গেল।ঈষৎ অন্ধকারে দিহান মায়ার শুধু শ্বাস প্রশ্বাস বোঝা যাচ্ছে।মায়ার হুট করে খেয়াল হলো ছেলেটা কী এমন ভাবছে?তার চিন্তার সঙ্গে মিলে গেলো তো সর্বনাশ হবে।
"কুহকিনী।"
দিহানের ডাকে যেনো আজ শত প্রজাপতির রঙ মিশে আছে।কম্পমান হস্ত দ্বারা নিজের হাতখানা চেপে ধরলো মায়া।ফিসফিস করে বলল,
"আপনি এভাবে ডাকলে আমার বড্ড দূর্বল লাগে গায়ক সাহেব।"
No reviews yet. Be the first to review this book!