দূর হতে তোমারেই দেখেছি
Publisher: নবকথন
Language: N/A
Format: Unknown
Pages: N/A
ISBN: N/A
৳308.00
30% OFFIn Stock
তোমার পরিবারের লোকজন, স্পেশালি তোমার বোনটা। কী নাম যেন ! হোয়াটএভার। ' শূণ্যে হাত ঝাপটাল রাফিজ। ' সে আমার ফুপুকে রীতিমতো অপমান করেছে। ঝগড়া করে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি কী বলতে পারো এরমানে কী ! মূল অপরাধটা তো তোমার আর সেই সূত্রে তাদেরও ! তারপরেও তারা বা সে এভাবে কথা বলার সাহস করে কোন যুক্তিতে ! এরমানে যদি আমি ধরে নেই, এটাই তার স্বরূপ। তাহলে কী ভুল বলা হবে! '
সাবের মুখ খুলতে চাইলে রাফিজ ইঙ্গিতে তাকে থামিয়ে দিয়ে বলল, ' একমিনিট, লেট মি ফিনিশ। আমি তাকে দেখিনি কিন্তু না দেখে এতটুকু বলতে পারি, যে লোক অপরাধীর পক্ষে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারে সে আর যাই হোক কোন সভ্য সমাজের বাসিন্দা হতে পারেনা। হ্যাঁ এবার বলো তোমাদের কী বলার আছে ! আপনিও বলতে পারেন। ' রাফিজ সাবেরকে উদ্দেশ্য করে বললে তপন বিস্মিত হয়ে বলল , ' আপনারা আমার বাসায় গিয়েছিলেন ? '
' সেটাই তো স্বাভাবিক, তাই না ? আমি যাইনি আমার ফুপু গিয়েছিল।'
' তারমানে আপনারা আমার মা বোনকেও ছাড়েননি! '
' একটু আগেই বলেছি সেটা। আমরা নই তোমার বোনই আমার ফুপিকে....! '
' অসম্ভব। আমি এটা বিশ্বাসই করব না। ' সাবের প্রবলভাবে মাথা নাড়ল। সে এতক্ষণ নিরব ছিল। এবার তেতে উঠে বলল, ' রজনীকে আমি ভাল করে চিনি। সে কাউকে অপমান করার মেয়ে না। সে তো পারতপক্ষে কারও সাথে তর্কেই মাতে না। অপমান তো পরের কথা। আপনি ওকে চেনেন না তাই ওর নামে আজেবাজে কথা বলছেন। ' সাবের টেবিল চাপড়ে বলে উঠলে রাফিজ থমকে যেতে বাধ্য হলো। তপনের দিকে তাকিয়ে বলল, ' উনি তোমার প্রতিবেশিই তো ! আমার যেন মনে হচ্ছে অন্য কিছু ! না মানে তোমার বোনের ব্যপারে উনার রাগটা ঠিক স্বাভাবিক নয়। '
No reviews yet. Be the first to review this book!