মেঘপিয়াসী মন
Publisher: বর্ষাদুপুর
Language: N/A
Format: Unknown
Pages: N/A
ISBN: N/A
৳476.00
32% OFFIn Stock
আকাশের চোখ থেকে ঘুম-ঘোর কাটেনি তখনো। ছাড়েনি মগজের জট। অন্ধকারে একটা লম্বা ছায়ামূর্তি এগিয়ে আসতে দেখে সে ধড়ফড়িয়ে উঠে বসল, ‘কে? কে? কে?’
-’এভাবে চিৎকার করছেন কেন? আমি পৃথিলা।’
-’কোন খালা?’
-’খালা মানে? কী বলছেন এসব?’
আকাশ দুচোখ কচলে নিয়ে বলল, ‘ও আপনি! কী আশ্চর্য!’
-’এত আশ্চর্য হওয়ার কী আছে?’
-’অনুমতি না নিয়েই ঘরের ভেতর ঢুকে পড়লেন। কোন কমনসেন্স নাই আপনার?’
পৃথিলা সুইচ চেপে ঘরের বাতি জ্বালালো। আকাশ কম্ফোর্টার টা গায়ে টেনে নিতে নিতে অসহায় গলায় বলল, ‘আরে করছেন কী? লাইট জ্বালাচ্ছেন কেন? আমি তো আমার রুমে কাপড় ছেড়েও শুয়ে থাকতে পারি তাই না?’
পৃথিলা নির্বিকার গলায় বলল, ‘আপনার যেভাবে ইচ্ছা শুয়ে থাকেন। আই ডোন্ট কেয়ার। আমি আমার জিনিস নিতে এসেছি।’
পশ্চিম কোণে রাখা ভ্যাক্যুম ক্লিনারটা হাতে তুলে নিল পৃথিলা। তাকালো আকাশের দিকে। গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা। চোখ লালচে। বিরক্তিতে কুঁচকে আছে কপাল। চুল উষ্কখুষ্ক। পৃথিলা মিলিটারির মতো গমগমে কণ্ঠে বলল, ‘সকাল আটটার মধ্যে ব্রেকফাস্ট সেরে নিন। অনেক কাজ। কী কী করতে হবে সব বলে দেব। যা করবেন তাড়াতাড়ি করবেন। স্লো মোশন আমার পছন্দ না।’
No reviews yet. Be the first to review this book!