মন সায়রের পাড়ে

মন সায়রের পাড়ে

By ওয়াসিকা নুযহাত

Publisher: বর্ষাদুপুর

Language: N/A

Format: Unknown

Pages: N/A

ISBN: N/A

৳400.00

৳280.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock


ফ্ল্যাপ:

চোখ বন্ধ করতেই প্রথম এক বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে পায়। সে হাঁটছে উষ্ণ বালিতটে। পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে সোনালী নরম বালি ঢুকে সুড়সুড়ি দিচ্ছে। কাচের টুকরোর মতো স্বচ্ছ ঝকঝকে রোদ্দুর চারিদিকে। সামনে যতদূর দেখা যায় শুধু  নীল আর নীল। দূরে গিয়ে মিশেছে আকাশ আর সাগরের জল। সাগরের কিনারা ঘেঁষে নুহা দাঁড়িয়ে আছে। তার গায়ে সাদা শাড়ি। তাকে দেখাচ্ছে জলপরীর মতো। তার হাতে ধরা একটি বহু পুরোনো ডায়রি।


সুপ্রিয় পাঠক, আসুন আপনাকেও ধীরে ধীরে নিয়ে যাই প্রথমের সেই মন সায়রের পাড়ে। একবার ঘুরে আসুন। কথা দিচ্ছি ভালো লাগবে। 

আসলেই ভালো লাগার মতো একটি বই মন সায়রের পাড়ে 💖


কাহিনী সংক্ষেপ :

"মন সায়রের পাড়ে" উপন্যাস টা মূলত দুটি বিপরীত মানুষের প্রণয়ের গল্প। প্রথম ও নুহা দুজনই চারিত্রিক দিক থেকে একে অপরের বিপরীত। একজন স্বল্পভাষী গম্ভীর  তো আরেকজন দুষ্টু  ও চঞ্চল স্বভাবের। উপন্যাস টা শুরু  হয় দুজনের ট্রেন ভ্রমণের কাহিনী দিয়ে। ট্রেনেই নুহার সাথে প্রথমের দেখা হয়। এরপর থেকেই দুজনের দুষ্টু  - মিষ্টি গল্পের শুরু এবং এক পর্যায়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু  তাদের পারিবারিক বিষয়ের মধ্যে লেখিকা রহস্য রেখেছেন। কী সেই রহস্য? আর প্রথম ও নুহার প্রণয়ের পরিণতিই বা কী হয়? 

জানতে হলে পড়তে হবি বইটি।


পাঠ প্রতিক্রিয়া:

ওয়াসিকা নুযহাত এর বই বরাবরই আমার ভালো লাগে তেমনি মন সায়রের পাড়ে বই টাও পছন্দের তালিকায় রয়েছে।

 দুজন বিপরীত মানুষের প্রণয়ের গল্প আগে পড়ে থাকলেও এই বই টাই লেখিকা খুব সুন্দর ভাবে সব চরিত্র ও ঘটনাগুলো ফুটিয়ে তুলেছেন। বই টা পড়ার সময় কখনো বিরক্ত হয়েছি কোনো চরিত্রের প্রতি আবার মুগ্ধ ও হয়েছি অনেক চরিত্রের প্রতি।  তবে বইটা পড়ে সবচেয়ে বেশি খারাপ  লেগেছিলো জিনিয়ার জন্য। যে কিনা বিনা কোন দোষ না করেও  তাকে মরতে হলো। এই জিনিয়া চরিত্র টা আমরা আমাদের আশেপাশে অনেক দেখতে পাই। যারা কিনা কোনো ক্ষুদ্র একটি জিনিস না পাওয়া নিয়ে হতাশ হয়ে আত্মহত্যা করে। যেটা আসলে ঠিক নয়। জীবন তো আর বারবার কেউ পায় না। এটা মানুষ একবারই পায়। তাই আমাদের উচিত কোনো ক্ষুদ্র বিষয়ে হতাশ না হয়ে জীবন টাকে উপভোগ করা।


প্রিয় চরিত্র:  প্রথম


অপ্রিয় চরিত্র : নুহা। আমার কাছে নুহার চঞ্চলতা টা একটু বেশিই মনে হয়েছে আর বাচাল  টাইপ মেয়েও মনে হয়েছে।

আমার ব্যক্তিগত ভাবে এতো চঞ্চল মেয়ে পছন্দ নয় তাই নুহা চরিত্র টা বিরক্তিকর লেগেছে।

 

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books