যে শ্রাবণ বৃষ্টি খোঁজে
Publisher: গ্রন্থরাজ্য
Language: Bangla
Format: Unknown
Pages: 216
ISBN: N/A
৳301.00
30% OFFIn Stock
অডিটোরিয়াম থেকে বেরিয়ে অবন্তীর চোখ দুটি খুঁজছে তার সাদাফ ভাইকে।
হারানো বিজ্ঞপ্তি দিয়ে হলেও তার এখনিই ওনাকে খুঁজে পাওয়া চাই। নয়তো এ হৃৎপিণ্ডের মাঝে খুব বড়সড় একটা বিস্ফোরণ হবে।
লাইব্রেরির দিকে ছুটে যায় সাদাফের খোঁজে। তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়াটা ওর ভীষণ দরকার।
আচমকা কোনো পুরুষালি হাত অবন্তীর হাতটি শক্ত করে ধরে, তার পিঠ ঠেকে যায় দেওয়ালে। এ আর কেউ নয়। অবন্তীর কাঙ্ক্ষিত প্রেমিক পুরুষ সাদাফ ভাই। ওনাকে দেখে অবন্তীর হৃদগতি বাড়তে থাকে। তার চিবুকটি আলতো হাতে স্পর্শ করে সাদাফ সুধায়, 'প্রিয় বেলিফুল এই অসহায় প্রেমিক পুরুষ তোমার
প্রেমে পড়েছে। তুমি কি দেবে তোমার সুবাস।' অবন্তী চক্ষু তুলে চেয়ে দেখার সাহস করে না। ইশ্কী ভীষণ লজ্জা! সে বিদ্যুৎ বেগে সাদাফের থেকে সরে আসে। এই বুঝি সে তার নিজের মনের কথা জানালো?
সাদাফ চেয়ে রয় উত্তরের অপেক্ষায়। অবন্তীর নিজেকে তখন দেবদাস সিনেমার পারুর মতো লাগছিল। শুধু অভাব ছিল একটা দেবদাসের যে পাগলের মতো ছুটবে তার পিছুপিছু আর বলবে, 'অবন্তী যেও না থেমে যাও।'
সাদাফ মুচকি হাসে। অবন্তী লজ্জায় কোনো জবাব দেয় না। কিন্তু চক্ষু কখনো মিথ্যা বলে না। সে দৃষ্টি স্পষ্ট জানান দেয় অবন্তীর মনের কথা।
'সাদাফ আপনাকে ভালোবাসি।'
No reviews yet. Be the first to review this book!