তুমি থেকে যাও

তুমি থেকে যাও

By আদেল পারভেজ

Publisher: নবকথন

Language: Bangali

Format: Unknown

Pages: 104

ISBN: N/A

৳280.00

৳196.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock

মানুষের জীবনে কিছু মানুষ আসে থেকে যাওয়ার জন্য, আবার কিছু মানুষ থেকে না গিয়েও সারাজীবন রয়ে যায় অনুভবে। “তুমি থেকে যাও” ঠিক সেইসব না বলা অনুভূতি, অভিমান, ভালোবাসা, অপেক্ষা আর ভেঙে না পড়া হৃদয়ের গল্প নিয়ে সাজানো এক কাব্যগ্রন্থ।

এই বইয়ের প্রতিটি কবিতায় আছে গভীর আবেগের স্পর্শ— কোথাও প্রেমিকার চলে যাওয়ার ভয়, কোথাও তাকে আটকে রাখার আকুতি, কোথাও আবার নিজের ভুল শুধরে নিয়ে নতুন করে ভালোবাসতে চাওয়ার প্রতিশ্রুতি। সহজ অথচ হৃদয়ছোঁয়া শব্দে কবি তুলে এনেছেন সম্পর্কের সেই নরম দিকগুলো, যা অনেক সময় মানুষ মুখে বলতে পারে না, শুধু অনুভব করে।

চারটি পাঠকপ্রিয় উপন্যাস প্রকাশের পর এটাই লেখকের প্রথম কবিতার বই। উপন্যাসে যেভাবে তিনি বাস্তব জীবন, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের অনুভূতিকে জীবন্ত করে তুলেছেন, ঠিক তেমনি এই কাব্যগ্রন্থেও ফুটে উঠেছে একজন প্রেমে হারানো, প্রেমে বেঁচে থাকা মানুষের নিঃশব্দ আর্তি।

“থেকে যাও না”— এই একটি বাক্যের ভেতরেই লুকিয়ে আছে পুরো বইয়ের অনুভব।

যারা ভালোবেসেও হারিয়েছেন, যারা কাউকে আজও মনে গোপনে আগলে রেখেছেন— “তুমি থেকে যাও” তাদেরই বই।


মোশাররফ হোসাইন নীলয়

(প্রকাশক)

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books