হৃদয় দিয়ে হৃদয় ছুঁবো

হৃদয় দিয়ে হৃদয় ছুঁবো

By রিয়া আফরোজ

Publisher: গ্রন্থরাজ্য

Language: Bangla

Format: Unknown

Pages: N/A

ISBN: N/A

৳600.00

৳402.00

33% OFF
(0.0)
0 reviews
This is a pre-order book.
It is expected to be available approximately on: Aug 07, 2026

বান্দরবানে আসার আজকে দ্বিতীয় দিন। কনকনে শীতে কম্বল গায়ে সকলেই ঘুমের জগতে তলিয়ে আছে। চারপাশে কুয়াশা উপভোগ করছে খুশি। হা করলেই মুখ থেকে গরম হাওয়া বেরুচ্ছে। যা দেখতে ধোঁয়ার মতো। সেগুলো বের করছে আর মিটিমিটি হাসছে। তখন লক্ষ করে রিসোর্টের নিচে সুইমিং পুলের পাশে অভ্র দাঁড়িয়ে জগিং করছে। খুশির মাথায় দুষ্ট একটা বুদ্ধি চাপল। সে দ্রুত পায়ে সিড়ি ভেঙে নিচে গেল। ততক্ষণে অভ্র জগিং সেরে সুইমিংয়ে সাঁতার কাটছে।


'এ মা অভ্র ভাই! এই ভরা শীতে আপনি সুইমিংয়ে কী করছেন? ঠান্ডা লাগছে না বুঝি আপনার? আমি হলে তো নামতেই পারতাম না সুইমিংয়ে।'


'তুই যে একটা খবিশ সেজন্য।'


কথাটা বলে চুল ঝাঁকাতে ঝাঁকাতে উপরে উঠে আসে অভ্র। মাথা তোয়ালে দিয়ে মুছতে মুছতে একটা জুসে চুমক বসিয়ে তাকায় খুশির পানে। সে কিছুটা অবাক হয়। কারণ এমনি দিন তো একটা বললে দশটা উত্তর দেয় মেয়েটা। এখন চুপচাপ কেন। একটু খুঁটিয়ে দেখে অভ্র জিজ্ঞেস করল।


'কিরে কী মতলব?'


'মানে?'


'কী মতলবে এখানে এলি?'


'কোনো মতলব নয় অভ্র ভাই। এই দেখুন তো আপনার দেওয়া পায়েলটা কত সুন্দর মানিয়েছে আমায় তাই না? দেখুন তো ভালো করে?'


বলে পা এগিয়ে দিল অভ্রর দিকে। খুশির ফরসা পায়ে অভ্রর দেওয়া পায়েলটা বেশ মানিয়েছে। কিন্তু মুখে কিছু স্বীকার করবে না বেচারা। তাই কোনোরকম টেনেটুনে বলল, 'হুম চলে কোনোরকম।'

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books