শ্যাওলা ফুল
By আব্দুল্লাহ আল মামুন (কাইকর)
Publisher: বইবাজার প্রকাশনী
Language: Bangali
Format: Unknown
Pages: 152
ISBN: N/A
৳266.00
30% OFFIn Stock
খোদেজা কান্না মুখে কইল, 'আমি আপনার লাইগা কিছুই করতে পারি না। আপনার কোনো কাজেই আসি না। এতো কিছুর চিন্তা আপনে একা করেন। আমি খালি রান্না কইরা খাওয়াই। আমার বাপ মইরা যাওনের পর তো, ভাইয়েরা ফিরাও তাকাইল না। চইলা গেছে একেবারে। বোনডা বাইচা আছে নাকি মইরা গেছে একবার খোঁজ নিয়াও দেখল না।' অলী খোদেজার হাত ধইরা কইল, 'তুমি আমার লগে আছো এইডাই অনেক। এত কষ্ট কইরা কে থাহে। ভালো একটা কিছু দিবার পারি না। সারাদিন এইডা নাই, ওইডা নাই। তাও তুমি কোনো কিছু কউ না। চুপচাপ খেত থাইকা শাক তুইলা আইনা ভর্তা কইরা খাওয়ায়। বিয়ার পর থাইকা তোমারে চিন্তা ছাড়া আর কি দিবার পারলাম?' 'মিছা কথা কইয়েন না। পুরান বাড়িতে ভালোই আছিলাম। আব্বায় যহন বাইচা আছিলো তহন আমরা ভালোই আছিলাম।' 'হু। ছাওয়াল-মাইয়ার লাইগা বাপ-মার বাইচা থাকুন যে কত বেশি দরকার তা অহন বুঝতাছি। যেই দিকে যাই মানুষ খালি কথা শুনায়। মাথার উপর বট গাছ থাকলে আর এতো বেশি কথা শুনাইতে পারত না।' 'আমি তো আপনার লাইগা কিছুই করতে পারি নাই। বিয়ার পর থাইকা নদীর কাছ দিয়া হওয়া শ্যাওলার লাহান লাইগা আছি আপনার জীবনে। কোনো কাজের না। অলী খোদেজার হাত ধইরা কইল, 'আমার জীবনে এই শ্যাওলাই মেলা বেশি। এর চাইতে বেশি কিছু আশাও করি নাই জীবনে। আল্লাহর কাছে তাই শুকরিয়া করি মাঝেমইধ্যে, আমারে আর কিছু দিক না দিক, আল্লাহ আমারে একটা বউ দিছে। একটা ভালো মনের মানুষ দিছে। যারে নিয়া সারাজীবন সংসার করুন যায় সবকিছু ভুইলা থাইকা। আল্লাহ আমারে একটা নদীর পাড়ের শ্যাওলা ফুল দিছে। যার লাইগা অহনো আমি বাইচা আছি।'
No reviews yet. Be the first to review this book!