তখন তোমার একুশ বোধহয়
Publisher: গ্রন্থরাজ্য
Language: N/A
Format: Unknown
Pages: N/A
ISBN: N/A
৳290.00
33% OFFIt is expected to be available approximately on: Sep 30, 2026
বাড়ির নাম সুখনীড়।
নামটির মধ্যে যে সুখের প্রতিশ্রুতি, সে সুখ যেন খুব অল্পদিনের অতিথি ছিল। অথচ একসময় এ বাড়ির প্রতিটি কোণ মুখরিত হতো চঞ্চল এক তরুণীর প্রাণখোলা হাসিতে। আঠারো বছর বয়স পর্যন্ত যেই মেয়েটার জীবন ছিল রূপকথার গল্পের মতো বর্ণিল ও স্নিগ্ধ। সুখী মেয়েটা উপন্যাসের পাতায় ডুবে যেতো মহানন্দে—সেই মেয়েটার জীবনে এক পৃথিবী প্রেম নিয়ে হঠাৎই আগমন ঘটে এক মায়াময় যুবকের। কিন্তু পরম পাওয়াকে আঁকড়ে ধরার আগেই নিয়তির মোড় ঘুরে যায় পলকে।
অত:পর কেটে যায় বহু বছর। ভালোবাসা, স্নেহ, মমতার নিবিড় স্পর্শ হারিয়ে মেয়েটি নিজেকে গড়ে তুলে এক পাথুরে, রুক্ষ ও নির্মম নারী হিসেবে। যাকে ভালোবাসা যায় না। যে নিজের সর্বস্ব হারিয়ে জগতের সকলের কাছে কেবলই ভীতিকর প্রতিমূর্তি, রূঢভাষী, একাকিনী হিসাবে ধরা দিয়েছে। যার নির্মম হৃদয়ে কারো প্রতি এতটুকু দয়া নেই।
কিন্তু এই বরফশীতল কাঠিন্যের আড়ালে কি গুমরে মরছে অব্যক্ত আর্তনাদ আর বুকফাটা কান্নার নদী? নীল রঙের ডায়েরিটির কালির ফোঁটায় আর চোখের জলে সিক্ত পাতার ভাঁজে কি লুকিয়ে আছে কারো প্রেম বিয়োগের ইতিহাস? সারাজীবন ফুপুকে পাষাণী নারী হিসাবে চিহ্নিত করা ইরা কি জানতে পারবে—একজন নারী কতটা ভালোবাসলে নিজের সমস্ত প্রাপ্তি বিসর্জন দিতে পারে? কতটা কষ্ট বুকের ভেতর লুকিয়ে রাখলে মানুষ পাথরের মতো হয়ে যায়? পারবে জানতে সে কথা? আচ্ছা, ইরার জীবনের খাতও কি কোনোভাবে ফুপু শাহনাজের খাতের সঙ্গে এক মোহনায় এসে মিলবে? যদি মিলে যায় তবে কী হবে শেষ পরিণতি?
No reviews yet. Be the first to review this book!