বই কথক
রাখী মদিনা
Authorজন্ম টাংগাইল জেলায় হলেও লেখকের শৈশব কেটেছে বগুড়ায়। এরপর পড়াশোনা ঢাকায় এবং বর্তমানে ঢাকাতেই অবস্থারত। পেশায় তিনি একজন সাইকোলজিস্ট। তিনি তার চারপাশে পজিটিভিটি ছড়াতে এবং নিজেকে কীভাবে ভালোবাসতে হয় সেটা শেখাতে ব্যস্ত আছেন।
শখের বসে লেখালিখি, বিশেষ করে ফেসবুক পেইজ ‘দুয়ারী’ এর মাধ্যমে মানসিক সমস্যায় আক্রান্ত মানুষদের কাউন্সিলিং করান তিনি। এছাড়া ডিপ্রেশন,ফ্রাস্ট্রেশন সহ নানা রকম মানসিক সমস্যা কিভাবে সমাধান করা যায় এসব নিয়ে সুন্দর সুন্দর উপদেশমূলক কলাম লেখালিখি করতেন। অবশেষে সাহস জুগিয়ে সৃষ্টি করে ফেলেন -"আমি দুয়ারী" বই। যা সময়ের সাথে পাঠকের মনে জায়গা পেতে শুরু করে। ফলস্বরূপ বছর ঘুরতেই তার ঝুড়ি তে যুক্ত হয় "পাঠকপ্রিয় এওয়ার্ড।" শখের বশে শুরু করা কাজ তার ভবিষ্যৎ স্বপ্ন হয়ে ধরা দিতে শুরু করে। সেই লক্ষ্যে সৃষ্টি করেন আমি দুয়ারী বইয়ের পরের খন্ড "আমি দুয়ারী ২"। লেখক এবার আগের চেয়েও বেশি আশাবাদী বইটি নিয়ে।