মার্ডার আন্ডার দ্য শুটিং স্টার
Publisher: চিরকুট
Language: Bangla
Format: Unknown
Pages: N/A
ISBN: N/A
৳360.00
40% OFFIn Stock
কোইচি, তাইসুকে, সিজুনা এলিমেন্টরি স্কুলে পড়া তিন ভাইবোনের বাবা আরিকায়ে নামের রেস্তোরাঁ চালায়।
হায়াশি রাইস এই রেস্তোরাঁর ঐতিহ্যবাহী খাবার। কোইচির মতে, এই খাবার তার বাবা ছাড়া আর কেউ বানাতে পারে না।
এক রাতে তিন ভাইবোন বাড়ি থেকে লুকিয়ে বের হলো উল্কা খসে পড়া দেখতে। বাড়ি ফিরে আবিষ্কার করল, ওদের মা-বাবাকে খুন করে গেছে কেউ।
মুহূর্তে বদলে গেল তিন ভাইবোনের জীবন।
পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে কেসের অগ্রগতি হলো না। পুলিশের কাছে স্রেফ একটাই প্রশ্ন, ঘটনাস্থলে খুঁজে পাওয়া প্লাস্টিকের ছাতা কি খুনি ফেলে গেছে?
ধীরে ধীরে সবাই ভুলে যেতে থাকল এই ঘটনার কথা। এভাবে পার হয়ে গেল চৌদ্দ বছর। একদিন অপ্রত্যাশিতভাবে তিন ভাইবোন বুঝে ফেললো, ঐ রাতে কে হত্যা করেছিল ওদের মা-বাবাকে।
No reviews yet. Be the first to review this book!